ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ‍যা বললেন সাবেক প্রেমিক বিবেক ওবেরয়

  • আপডেট সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিরহের অভিজ্ঞতা নেই, এমন মানুষ কমই রয়েছে। তবে চিরকালের মতো সঙ্গীকে পৃথিবী থেকে বিদায় জানানো মোটেই সহজ নয়। বুকে পাথর রেখে পৃথিবীর অমোঘ নিয়তির কাছে নতিস্বীকার করেছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। টানা ছ’ বছর সম্পর্কে থাকার পরে প্রেমিকাকে বিদায় জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক মর্মান্তিক ও তিক্ত অভজ্ঞতার কথা জানালেন এই অভিনেতা।

বিবেক জানান, তখনো অভিনয় জগতে পা রাখেননি তিনি। প্রেমিকার বয়স তখন মাত্র ১৭ বছর। কিশোর বয়স থেকে বন্ধুত্ব ও প্রেমের সূচনা। প্রেমিকার সঙ্গে সংসার ও সারা জীবন একসঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলেন বিবেক। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। প্রেমিকার মৃত্যুর পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা।

বিবেক বলেছেন, আমি স্থির করেছিলাম এই মেয়েটাই আমার জীবনের সব কিছু। ওর সঙ্গে এক কলেজে পড়ব, বিয়ে করব। আমাদের সন্তান হবে। একসঙ্গে জীবন কাটানোর সব পরিকল্পনা করে ফেলেছিলাম আমি।

কিন্তু একদিন বিবেক জানতে পারেন, তার প্রেমিকা ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং তিনি অন্তিম পর্যায়ে রয়েছেন। অভিনেতার কথায়, আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি, ও হাসপাতালে ভর্তি। আমি ছুটে যাই। আমাদের পাঁচ-ছয় বছরের সম্পর্ক ছিল। ওর অসুখের কথা জেনে আমি ভেঙে পড়েছিলাম। আমরা সবাই বহু চেষ্টা করেছিলাম। কিন্তু দু’মাসের মধ্যে ওর মৃত্যু হয়।

এর বেশ কয়েক বছর পরে বলিউডে আগমন বিবেকের। তারপরে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে তিনি প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহিত। ২০১০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ‍যা বললেন সাবেক প্রেমিক বিবেক ওবেরয়

আপডেট সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪