ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

থার্টি ফাস্ট নাইটে আনন্দ করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় : ০৫:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে তিনতলা ছাঁদ থেকে পড়ে ইশতিয়াক হোসেন(১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার বনপাড়া পৌর শহরের অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। ইশতিয়াক বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মরমু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য ইশতিয়াক বনপাড়া পৌর শহরের অফিস পাড়ায় তার বন্ধু অনি’র বাড়িতে যায়। সেখানে অনি’র দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিন তলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ইশতিয়াক পাশের ছাঁদে যাবার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে বনপাড়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মরমু।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

থার্টি ফাস্ট নাইটে আনন্দ করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫