ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ আবারও লন্ড‌নে পা‌ড়ি দি‌বেন তা‌রেক রহমান? জাতীয় সংসদ নির্বাচন করছেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজথাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানাল প্রশাসন জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নেতৃত্বে হেলাল–তারিকুল যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’: দুদক মহাপরিচালক

  • আপডেট সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে। আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে; আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানসহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর আগে দুদকে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

এ ছাড়াও আজ ১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আবার প্রায় ২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম ১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

টেন্ডারবাজি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক বলেও জানান মহাপরিচালক আক্তার হোসেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’: দুদক মহাপরিচালক

আপডেট সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫