ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

নাটোরে রাতের বেলা বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি – নথিপত্র লুট

  • আপডেট সময় : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নাটোর সদর উপজেলার জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হলেও ল্যাপটপ ও প্রজেক্টর নেয়নি। রবিবার(৫ জানুয়ারি) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি ডায়েরি করেছেন।

জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সোমবার সকালে বিদ্যালয়ে আসার পরে অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভিতরে প্রবেশ করে আলমারির তালাও ভাঙ্গা পাওয়া গেছে। আলমারির ভিতরে রাখা শিক্ষক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি করা হয়েছে। অথচ সেখানে রাখা ল্যাপটপ ও প্রজেক্টর সেভাবেই থাকতে পাওয়া যায়। এ ব্যাপারে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞেস করলে কোন সদুত্তর পাওয়া যায়নি। বিদ্যালয়ের শিক্ষকরা এ বিষয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এমন চুরি রহস্যের উদ্ভব ঘটিয়েছে। ল্যাপটপ ও প্রজেক্টর এর মতো দামি জিনিস না নিয়ে শুধু নথিপত্র চুরি সত্যিই এক বিস্ময় জেগেছে জনমনে।

এ বিষয়ে সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে ঘটনা পরিদর্শন করেছেন। বিষয়টিতে রহস্যময় কিছু থাকতে পারে। পুলিশ তদন্ত করে চুরির আসল রহস্য উদঘাটনে কাজ করছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

নাটোরে রাতের বেলা বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি – নথিপত্র লুট

আপডেট সময় : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫