ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

শান্তিপূর্ণ পরিবেশে জাবিপ্রবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • আপডেট সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

মো: তৌহিদুল ইসলাম, জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (GST) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় এই কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৫.৮৮ শতাংশ।

আজ শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সূত্রে জানা গেছে, জাবিপ্রবি কেন্দ্রে মোট ২৫৫ জন পরীক্ষার্থীর আসন বরাদ্দ থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১৯ জন।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকেই জামালপুর, শেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রে জড়ো হতে শুরু করেন। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং রেজিস্ট্রার মোহাম্মদ নুর-হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা হল ও হেল্প ডেস্ক পরিদর্শন করেন।

সার্বিক শৃঙ্খলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন, রোভার স্কাউট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত আনন্দদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। আমি প্রতিটি কক্ষ ঘুরে দেখেছি, সব নিয়ম মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

শান্তিপূর্ণ পরিবেশে জাবিপ্রবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬