ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

গরম খাবারে লেবু খাওয়া কী স্বাস্থ্যকর?

  • আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

লেবুতে ভিটামিন সি ছাড়াও রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬, ফসফরাস। এগুলো শরীরের ভেতরে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। কিন্তু গরম খাবারের সঙ্গে লেবু খাওয়া আসলেও কি স্বাস্থ্যকর?

গরম ভাত, আলুভাজা আর পাতলা মুসুরির ডাল অনেকেরই প্রিয় খাবার। কিন্তু সঙ্গে যদি লেবু না থাকে তবে খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। বিয়েবাড়িতেও গরম খাবারের সঙ্গে লেবু দেওয়া হয়। কেউ কেউ আবার লেবুর রস মিশিয়ে গরম স্যুপ খান। প্রতিদিন লেবু খাওয়া শরীরের জন্য ভালো। ত্বক, চুল, শরীর, হাড়— সব কিছুই যত্নে রাখে লেবুতে থাকা ভিটামিন সি-র মতো জরুরি উপাদান। এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দাঁত ভালো রাখতেও প্রয়োজন ভিটামিন সি।

কিন্তু গরম খাবারের সঙ্গে খেলে লেবুর রসের পুষ্টিগুণ কমে যায়। শরীরে প্রবেশ করার আগেই নষ্ট হয়ে যায় লেবুর রসে থাকা ভিটামিন সি।

ওজন কমাতে সকালে উঠে লেবু-মধুর জল খেয়ে থাকেন অনেকেই। কিন্তু গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে তা খুব বেশি কাজে আসে না। গরমের তাপে এর বেশির ভাগটাই নষ্ট হয়ে যায়। ফলে তা নিয়মিত খেলেও ভালো ফলাফল পাওয়া যায় না।

তা হলে করণীয় কী?

লেবুর রস গরম ধোঁয়া উঠছে এমন কোনো খাবারে না মেশানোই ভালো। এক্ষেত্রে খাবারটি গরম হয়ে থাকলে, তা আগে ঠাণ্ডা করে নিন। কম তাপমাত্রায় চলে আসার পর তাতে লেবুর রস দিয়ে খেতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। গরম ধোঁয়ায় যেহেতু ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই লেবু চা খেতে ভালো লাগলেও তা খুব একটা উপকারে আসে না।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

গরম খাবারে লেবু খাওয়া কী স্বাস্থ্যকর?

আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪