ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

জন্মভূমির প্রতি দায়বদ্ধতা ও আগামী দিনের রাজনীতি: শাকিল উজ্জামান

  • TBD Desk
  • আপডেট সময় : ০৫:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৮৫৬ বার পড়া হয়েছে

শাকিল উজ্জামান

আমার শিক্ষাজীবনের ভিত্তি রচিত হয়েছে এখানেই, আমার শিক্ষার হাতেখড়ি হয়েছে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর কৈশোরের দিনগুলো কেটেছে। হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ে এবং হেমনগর কলেজ থেকে এইচএসসি শেষ করি। পরবর্তীতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় দেশের মানুষের অধিকার আদায়ে এবং বিভিন্ন যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আমাকে তৎকালীন ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের রোষানলে পড়তে হয়েছে। আমি গুমের শিকার হয়েছি, অমানবিক নির্যাতন সহ্য করেছি এবং অন্যায়ভাবে দীর্ঘদিন কারাবরণ করেছি। সেই কঠিন দিনগুলোতে, যখন আমি কারাগারে বন্দী, তখন এই গোপালপুর-ভূঞাপুরের মানুষ আমার মুক্তির দাবিতে রাজপথে নেমে এসেছিলেন, সোচ্চার হয়েছিলেন। তাদের সেই ভালোবাসা ও সংগ্রামের ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব নয়।

তাই এই এলাকার মানুষের প্রতি আমি এক গভীর দায়বদ্ধতা অনুভব করি। সেই পবিত্র দায়িত্ববোধের জায়গা থেকেই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার জন্মভূমি গোপালপুর-ভূঞাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

গণঅধিকার পরিষদ এদেশের তরুণ প্রজন্মের একটি রাজনৈতিক শক্তি। আমাদের তারুণ্যের নেতৃত্বেই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। যখন অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রাজপথে নামতে দ্বিধান্বিত ছিল, তখন আমরাই সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছি। আমরা তরুণরাই সকল ভয়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়েছি।

দেশের মানুষ এখন প্রচলিত রাজনীতির বৃত্ত ভেঙে তরুণদের দিকেই তাকিয়ে আছে, নতুন দিনের স্বপ্ন দেখছে। মানুষের সেই আস্থা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।

লেখক: শাকিল উজ্জামান

উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক

গণঅধিকার পরিষদ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

জন্মভূমির প্রতি দায়বদ্ধতা ও আগামী দিনের রাজনীতি: শাকিল উজ্জামান

আপডেট সময় : ০৫:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫