ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

চট্টগ্রামে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ হেলিকপ্টারে ঢাকায়

  • আপডেট সময় : ০৮:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

তিনি জানান, নির্বাচনী গণসংযোগকালে এরশাদ উল্লাহ ভাই বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি শঙ্কামুক্ত। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এরশাদ উল্লাহ বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। এর আগে বুধবার বিকেলে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চালিতাতলী পূর্ব মসজিদের কাছে নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

ওই ঘটনায় সরোয়ার হোসেন ওরফে বাবলা নামে এক ব্যক্তি নিহত হন। আহত এরশাদ উল্লাহকে তাৎক্ষণিকভাবে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

চট্টগ্রামে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ হেলিকপ্টারে ঢাকায়

আপডেট সময় : ০৮:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫