ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবা‌দে য‌বিপ্রবি‌তে বি‌ক্ষোভ

  • আপডেট সময় : ১১:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৮৬৮ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে হল সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন ।পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে দোয়া ও সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ” ইনকিলাব ইনকিলাব- জিন্দাবাদ জিন্দাবাদ” “আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে?” “ছাত্রলীগের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ” ” আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ” “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ” “লেগেছে গুলি হাদির গায়, আমরা আছি লক্ষ্য ভাই ” হাদির উপরে হামলা কেন প্রশাসন জবাব দে ” সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে জিএবিটি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন,
“হাদী ভাইয়ের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। “সেই ২৪’ আন্দোলনের শুরু থেকেই তিনি ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলে আসছেন। তার শক্ত কণ্ঠস্বরকে দমিয়ে দিতে সুপরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনার পর সম্মুখ সারির জুলাই যোদ্ধারা নিরাপদ না।
যেকোনো মুহূর্তে যে কারো সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। আমরা জোর দাবি জানাচ্ছি এই হামলার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।”

এ ছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ রাসেল বলেন,
“আজ দুপুরে ,ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর এবং ‘চব্বিশের’ অন্যতম পথপ্রদর্শক আমাদের হাদী ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি, এই হামলা শুধু তাঁর ওপর নয়, এটি ‘চব্বিশের’ সকল সহযোদ্ধার প্রতি একটি আঘাত।আমাদের ক্যাম্পাসেও কিছু মহল মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছে। আমরা এই ধরনের উসকানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এবং দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাতে চাই, যাতে ভবিষ্যতে কোনো প্রকার অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে না পারে।”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবা‌দে য‌বিপ্রবি‌তে বি‌ক্ষোভ

আপডেট সময় : ১১:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫