ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

এলজিইডি প্রধান প্রকৌশলী সা‌বেক রু‌য়েট শিক্ষার্থী মো. বেলাল হোসেন

  • আপডেট সময় : ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৭৬৯ বার পড়া হয়েছে

এলজিইডির শীর্ষ নেতৃত্বে রুয়েটের কৃতী শিক্ষার্থী: প্রধান প্রকৌশলীর দায়িত্বে মো. বেলাল হোসেন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন প্রধান প্রকৌশলী হিসেবে রুটিন দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশ অনুযায়ী গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বে যোগ দেন। তিনি এলজিইডির বিদায়ী প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হন।

দীর্ঘ তিন দশকের বেশি কর্মজীবনে মো. বেলাল হোসেন এলজিইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়। উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে মাঠপর্যায়ে অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী এবং একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

তার প্রশাসনিক ও কারিগরি দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের ৩১ অক্টোবর তিনি এলজিইডির প্রশাসন শাখায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ গত ১২ অক্টোবর তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সংস্থার সদরদপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ শাখার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মো. বেলাল হোসেন ১৯৮৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে পুরকৌশল বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এলজিইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে তার নিয়োগ রুয়েট পরিবারসহ দেশের প্রকৌশল সমাজে গর্ব ও আনন্দের বার্তা দিয়েছে।

রুয়েট পরিবার আশা প্রকাশ করেছে, মো. বেলাল হোসেনের অভিজ্ঞ নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং দূরদর্শী সিদ্ধান্তে এলজিইডির কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও জনবান্ধব হয়ে উঠবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

এলজিইডি প্রধান প্রকৌশলী সা‌বেক রু‌য়েট শিক্ষার্থী মো. বেলাল হোসেন

আপডেট সময় : ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬