ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

সুপ্রিমকোর্টে দ্বিতীয় শিফটে ডাকঘর সেবা চালু

  • আপডেট সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

সুপ্রিমকোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি দ্বিতীয় শিফটে ডাকঘর সেবা উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সুপ্রিমকোর্টর রেজিস্ট্রার জেনারেল  মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এটি উদ্বোধন করেন । 

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক  কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে এছাড়া ও উপস্থিত ছিলেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মৌসুমী রহমান,  এডিশনাল পোস্টমাস্টার জেনারেল ওমর ফারুক,  ঢাকা নগরী উত্তর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পন্ডিত ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আরিফ মন্ডল। 

এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পোস্ট অফিসটি  দুপুর ২টা পর্যন্ত  ডাক সেবা দিতে পারত। দ্বিতীয় শিফটের ডাক সেবা প্রদানের মাধ্যমে সুপ্রিমকোর্টের  হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগের চিঠিপত্রসহ অন্যান্য ডাকসেবা গ্রহণকারীদেরকে রাত সাড়ে আটটা পর্যন্ত ডাক সেবা দিতে পারবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আরিফ মন্ডল বলেন, এই ডাকসেবা প্রদানের মাধ্যমে ফৌজদারি মামলায় উচ্চ আদালতে কোন বিচার প্রার্থী জামিন পেলে উক্ত জামিনের আদেশ অতি দ্রুত সংশ্লিষ্ট আদালতে পাঠানো সম্ভব হবে। এছাড়াও দেওয়ানী ও রীট মামলার নোটিশগুলো অতি দ্রুত সংশ্লিষ্ট পক্ষদের কাছে পাঠানো সম্ভব হবে। 

এর আগে,  এস এম আরিফ মন্ডল জনসাধারণের দ্রুত ডাক সেবা গ্রহণের সুবিধার্থে,বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের চিঠিপত্র প্রেরণ, সর্বোপরি সরকারী কাজের স্বার্থে সুপ্রিম কোর্টের সাব-পোস্ট অফিসের ডাক সেবার পাশাপাশি সান্ধ্য ডাক সেবা নিশ্চিত করার জন্য ডাক অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবরে আবেদন করেন। উক্ত আবেদন পত্রটি বিবেচনা করে ডাক অধিদপ্তরের  মহাপরিচালক সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে  দ্বিতীয় শিফটে দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে আটটা  ডাক সেবা চালুর আদেশ দেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

সুপ্রিমকোর্টে দ্বিতীয় শিফটে ডাকঘর সেবা চালু

আপডেট সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬