ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.মেহেদী হাসান (মৃদূল) ও সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াকিফুল ইসলাম মনোনীত হয়েছে।
শনিবার (৯ মে) সাংগঠনটির উপদেষ্টা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অনন্য দায়িত্ব প্রাপ্তরা হলেন ,
সহ-সভাপতি সাগর মাহমুদ,নেয়ামুল ইসলাম প্রান্তর,হাসান মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক কনা আক্তার,আরফান আহমেদ,এস.এম. শাহরিয়ার স্বাধীন,শরীফ শেখ (সিহান) সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান আব্দুল্লাহ,ইসহাক হোসেন সুমন,আব্দুল কাদের,আকরাম হোসেন ছাত্রী বিষয়ক সম্পাদক তাসরিন জাহান জীম সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক লুবাবা আক্তার অর্থ সম্পাদক মায়িশা ফারজানা সহ-অর্থ সম্পাদক ইমরান হাসান দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সিফাত প্রচার সম্পাদক নেয়ামুল হাসান নিরব তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ক্রিড়া সম্পাদক হৃদয় মিয়া আইন সম্পাদক আবিদা সুলতানা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাফিয়া ইসলাম মৌরি কার্যকরী সদস্য আরাফাত আহম্মেদ রাহাদ,সোহাগ আলম,সিয়াম ইসলাম,শায়লা সাবৃন,মাবিয়া আক্তার মিথিলা,আফরিন মিম,তাইয়্যেবা রশীদ মুন,সারোয়ার জাহান,আব্দুল্লাহ মাহমুদ মুয়াজ,আরিফুর রহমান ও নাফিসা তাবাসসুম প্রাপ্তি
নব নির্বাচিত সভাপতি বলেন, আমি বিশ্বাস করি এটি শুধু একটি পদ নয়-এটি ২৫০কিলোমিটার দূর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি অঙ্গীকার।আমাদের এই সমিতি সবসময় ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে এসেছে। নতুন কমিটির মূল লক্ষ্য হবে – সকল সদস্যকে একত্রিত রাখা, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের জেলার সুনাম আরও সমৃদ্ধ করা।
তিনি আরো বলেন ,একা কোনো ব্যক্তি নয় বরং সম্মিলিত প্রচেষ্টাই একটি সংগঠনকে সফলতার শিখরে পৌঁছে দেয়। তাই আমি নতুন কমিটির সকল সদস্য উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে এমন একটি সুন্দর ও কার্যকর সমিতি গড়ে তুলবো যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। যারা আমার প্রতি বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার।আসন্ন সময়ে সংগঠনের সকল সাংগঠনিক, শিক্ষাবিষয়ক ও মানবিক কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ এবং যেকোনো মানবিক পরিস্থিতিতে সবার আগে কার্যকর ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।







