ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল – রিয়ন

  • আপডেট সময় : ০৯:২২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

‎জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে  অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও ১৭ তম ব্যাচের  সমাজকর্ম বিভাগের  শিক্ষার্থী জোবায়ের ইসনাম রিয়নকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

৯ মে (শনিবার) উপদেষ্টামণ্ডলী হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক,মিয়া মোহাম্মদ রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল- আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন।

উপদেষ্টা মিয়া মোহাম্মদ রাসেল বলেন, ‘জামালপুর জেলা ছাত্র কল্যাণকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা ছাত্র কল্যাণকে এগিয়ে নিয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্র কল্যাণ  ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।জেলা ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে।’

‎উপদেষ্টা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহকারী মোঃ মাসুদুল ইসলাম বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার সকল শিক্ষার্থীর আস্থা ও নির্ভরতার সুশীতল ছায়া হচ্ছে ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ’। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নতুন প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
‎​নবগঠিত এই কমিটির ওপর পূর্ণ আস্থা রেখে আমি বিশ্বাস করি, আগামীর দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে তারা আপসহীন ভূমিকা পালন করবে। জেলা ছাত্রকল্যাণের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় জামালপুর জেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
‎​নতুন কমিটির প্রতি রইল নিরন্তর শুভকামনা।

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম রিয়ন বলেন, ‘আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবো।’

‎নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগের একই সাথে দায়িত্বের একটি জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জেলা কল্যাণকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল – রিয়ন

আপডেট সময় : ০৯:২২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬