ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ আবারও লন্ড‌নে পা‌ড়ি দি‌বেন তা‌রেক রহমান? জাতীয় সংসদ নির্বাচন করছেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজথাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানাল প্রশাসন জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নেতৃত্বে হেলাল–তারিকুল যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নাটোরে অবৈধ ইটভাটায় অভিযান, পানি ছিটিয়ে বন্ধ

  • আপডেট সময় : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত BSB ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১ জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্টের অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটায় পানি ছিটিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান এর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, ইটভাটাটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার প্রমাণও পাওয়া যায়।

অভিযানের খবর পেয়ে ইটভাটার মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, “আইন অমান্য করে পরিচালিত সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান

নাটোরে অবৈধ ইটভাটায় অভিযান, পানি ছিটিয়ে বন্ধ

আপডেট সময় : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫