ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

বিষ প্রয়োগে বাশার আল-আসাদকে হত্যাচেষ্টা করে রাশিয়া

  • আপডেট সময় : ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। সেখানে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গুপ্তঘাতকরা বাশারকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করে।

বুধবার (১ জানুয়ারি) দ্য সান সংবাদটি প্রকাশ করে। তাতে বলা হয়, আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা ডিভোর্স চাচ্ছেন এমন গুজবের মধ্যে চমকে দেওয়া একটি তথ্য আসে। রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত অনলাইন অ্যাকাউন্ট ‘জেনারেল এসভিআর’ এ দাবি করে।

তারা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, বাশার আল আসাদ গত রোববার অসুস্থ হয়ে পড়েছিলেন। ৫৯ বছর বয়সী আসাদ মস্কো কর্তৃপক্ষের কাছে জরুরি চিকিৎসা সহায়তা চান। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাপক কাশতে থাকেন। এ সময় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

সূত্রটি বলেছে, আসাদকে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তার অবস্থা স্থিতিশীল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষায় তার দেহে বিষের উপস্থিতি পাওয়া গেছে। ফলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ বিদ্যমান।

৮ ডিসেম্বর থেকে বাশার আল আসাদ মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তাবলয়ে রয়েছেন। তবু তিনি গুপ্তঘাতকদের হত্যার চেষ্টার মধ্যে পড়লেন; বিষয়টি মস্কোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে। তেমনি সূত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্নও তুলেছে দ্য সান।

তারা বলেছে, বিষপ্রয়োগে হত্যার চেষ্টার সপক্ষে কোনো সূত্র উদ্ধৃত করা হয়নি। রাশিয়া থেকেও কোনো নিশ্চিতকরণ বার্তা বা বিবৃতি আসেনি । এ ছাড়া আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা ডিভোর্স চাচ্ছেন এমন গুজব ডিসেম্বরের শেষ দিকে ব্যাপক ছড়ায়।

অথচ আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসলা লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।

আসমা বর্তমানে সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে রয়েছেন। তার চিকিৎসা চলছে। তিনি বাশার আল আসাদের সঙ্গে বিচ্ছেদ দাবি করেননি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

বিষ প্রয়োগে বাশার আল-আসাদকে হত্যাচেষ্টা করে রাশিয়া

আপডেট সময় : ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫