লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলাধীন মহেষখালী ফজর আলী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় মাদরাসা হল রুমে প্রিজাইডিং অফিসার ও সরকারি শাহবাজপুর কলেজের প্রভাষক মো. মুসা এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
এসময় মাদরাসার বর্তমান কমিটি, শিক্ষকবৃন্দ, কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তফসিলে ৪ জন সাধারণ অভিভাবক সদস্য, ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য এবং ২জন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য আগ্রহী ভোটারদেরকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের আহ্বান করা হয়েছে।
তফসিল অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা ২৭/০৮/২০২৫খ্রি. থেকে ৩১/০৮/২০২৫খ্রি. পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই এবং বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ০১/০৯/২০২৫খ্রি. , মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৪/০৯/২০২৫খ্রি. , নির্বাচন (ভোট গ্রহণ) এবং ফলাফল ঘোষণা ১৬/০৯/২০২৫খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।
মনোনয়ন ফর্ম সংগ্রহ, জমাদান এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য মাদরাসা অফিস ও মাদরাসা সুপারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে গত বছর উক্ত মাদরাসার কমিটি বিলুপ্ত ঘোষণা হলে পরবর্তীতে এডহক কমিটি গঠিত হয় যার মেয়াদ আগামী ২৮/১০/২০২৫খ্রি. তারিখে পূর্ণ হবে।










