ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

ইবিতে বালাকোট দিবস উপলক্ষে ছাত্রশিবিরের রচনা প্রতিযোগিতা

  • আপডেট সময় : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক ৬ মে বালাকোট দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘৬ই মে: ঐতিহাসিক বালাকোট দিবস’। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ মে (সোমবার) রাত ১০টার মধ্যে তাদের লেখা জমা দিতে পারবেন। এছাড়া অংশ নেওয়া প্রতিযোগীকে অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৩ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা পুরষ্কৃত করা হবে।। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান পর্যন্ত প্রত্যেকে পাবেন ক্রেস্ট, উপহার ও সার্টিফিকেট। এছাড়া সকল অংশগ্রহণকারীর জন্যও সার্টিফিকেট দেওয়া হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের সামনে বালাকোটের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই, পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, লেখনী ও নৈতিক চেতনার বিকাশ ঘটাতে চাই। জ্ঞানচর্চার পাশাপাশি দেশপ্রেম, চারিত্রিক উৎকর্ষ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ই পারে একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষাঙ্গণ নির্মাণ করতে।

তিনি আরো বলেন, বালাকোট কেবল একটি যুদ্ধের নাম নয়, এটি ছিল এই উপমহাদেশে ইনসাফ, আত্মত্যাগ ও জুলুমের বিরুদ্ধে আপোশহীন সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ সৈয়দ আহমদ (রহ.) ও শাহ ইসমাইল শহীদ (রহ.)-এর নেতৃত্বে পরিচালিত সেই আন্দোলন আমাদের শিখিয়েছে আদর্শ, সাহস ও ত্যাগের শিক্ষা। বালাকোটের চেতনা আজও প্রাসঙ্গিক। সত্য ও ন্যায়ের পথে সেই আত্মত্যাগের ইতিহাস আমাদের চলার প্রেরণা হয়ে থাকবে, ইনশাল্লাহ।

j

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

ইবিতে বালাকোট দিবস উপলক্ষে ছাত্রশিবিরের রচনা প্রতিযোগিতা

আপডেট সময় : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬