ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

টিকটক নিষেধাজ্ঞা স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে অনুরোধ ট্রাম্পের

  • আপডেট সময় : ১০:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

চীনভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সংক্রান্ত একটি আইনও জারি করা হয়েছে। তবে টিকটক নিষিদ্ধ করা সংক্রান্ত আইনটি আপাতত স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবরে বলা হয়েছে, আদালতে একটি আইনি আবেদন জমা দিয়েছেন ট্রাম্পের আইনজীবী। এতে টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।

টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইনটির অধীন আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, নইলে দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। এখন আইনটি স্থগিত রাখার অনুরোধ জানানোর পেছনে ট্রাম্পের যুক্তি, ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটা ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছতে তাকে সময় দেওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত এপ্রিলে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি, নইলে বন্ধ করে দেওয়াবিষয়ক বিলের পক্ষে ভোট দেয়। পরে দেশটির একটি আপিল আদালত একই আদেশ দেন। ট্রাম্প ওই অনুরোধ জানানোর পর এ বিষয়ে ১০ জানুয়ারি সর্বোচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান আইনটি তুলে নিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে। তবে আদালত যদি শুনানিতে তাদের পক্ষে আদেশ না দেন, অ্যাপটি ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হয়ে যাবে।

খবর: নিউইয়র্ক টাইমস

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

টিকটক নিষেধাজ্ঞা স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে অনুরোধ ট্রাম্পের

আপডেট সময় : ১০:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪