ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ আবারও লন্ড‌নে পা‌ড়ি দি‌বেন তা‌রেক রহমান? জাতীয় সংসদ নির্বাচন করছেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজথাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানাল প্রশাসন জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নেতৃত্বে হেলাল–তারিকুল যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ওমরাহ পালন করলেন অহনা রহমান

  • আপডেট সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের যাত্রা শুরু করেন। তিনি শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানান মতামত কিংবা ছবি শেয়ার করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়; একটি পোস্ট দিয়ে জানালেন তার ওমরাহ পালন করতে যাওয়ার কথা।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন অভিনেত্রী অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

দীর্ঘ স্ট্যাটাসে অহনা লিখেছেন—আমার প্রিয় ২০২৪ সাল। তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ। আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয়, সেটিও চিনতে সাহায্য করেছ। কিন্তু শেষের চমকটা ছিল— আমার জন্য অনেক বড় সারপ্রাইজ, যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝলাম— জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস ও ইমান আরও মজবুত হয়ে গেল।

তিনি আরও লিখেছেন—আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহারস্বরূপ দিয়ে দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছ, কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছ। তাই তোমার ওপর কোনো রাগ নেই আমার।

অহনা রহমান লিখেছেন—আমি বিশ্বাস করি আল্লাহতায়ালা যেভাবে বছর শুরু করিয়েছেন, সুন্দর করে ঠিক এমনভাবে সুন্দর করে শেষও করাবে। আমি তোমার শুরুটা যেভাবে করছি, তুমিও আমার সঙ্গে শেষ পর্যন্ত এমনি থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান

ওমরাহ পালন করলেন অহনা রহমান

আপডেট সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫