ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ০৮:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬৮২ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে’ বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা মিলে কুপিয়ে হত্যা করায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বটতলা এলাকা প্রদক্ষিণ করে রফিক-জব্বার মোড়ে গিয়ে পুনরায় বটতলা এলাকায় ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘ছাত্রশিবির দিচ্ছে ডাক, চাঁদাবাজি নিপাত যাক,‎ ‘নির্বাচন কমিশন, বন্ধ করো প্রহসন,‎ ‘তারেক জিয়ার অনেক গুণ, ‎নির্বাচনে মানুষ খুন,‎ ‎’চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না,‎ ‘বিএনপি খুন করে,‎ ইন্টেরিম কি করে,‎ ‘বিএনপি’র সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান,‎ ‘হোয়াট ইস ইউর প্ল্যান, ‎মার্ডার মার্ডার,‎ ‘হোয়াট is your plan, চাঁদাবাজি চাঁদাবাজি,’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়

এসময় শাখা শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন ‘আমার আফসোস হয় আমাদের জুলাই শহীদদের প্রতি যারা অকাতরে জীবন দিয়ে স্বাধীনতা এনে দেওয়ার পরও এমন দূর্ভাগা দেশ আমাদের দেখতে হচ্ছে। আমরা বলেছিলাম ফ্যাসীবাদ নির্মূলের পর আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো, যেখানে চাদাবাজি,খুন সন্ত্রাস, নারী নিপীড়ন থাকবেনা, কিন্তু একটি দল সেই স্পিরিট ভুলে পুরাতন বস্তাপচা রাজনৈতিক ধারায় চলতে চায়। তারা মানুষের ওপর, মানুষের ম্যাণ্ডেটের ওপর আস্থা রাখতে পারছেনা। জনম্যান্ডেটের আস্থা হারিয়ে এই সন্ত্রাসী বাহিনী সারাদেশে মা বোনেদের ওপর হামলা করেছে, নেকাব খুলেছে, কুপিয়ে হত্যাচেষ্টা করেছে। রাজনীতির এমন পুরোনো ধারায় চলতে থাকলে আগামী নির্বাচনে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। ভেবেছিলাম তারেক জিয়া দেশে এসে নিজের ব্যর্থ দলের লাগাম টানবেন, কিন্তু স্পষ্টতই তিনি ব্যর্থ হয়েছেন। তাদের রাজনৈতিক দৈন্যতা এমন নিচুতে নেমেছে যে আওয়ামী বয়ান দিয়ে রাজনীতি করতে হচ্ছে। আপনাদেরকে হুশিয়ারি করে বলতে চাই, সময় থাকতে নতুন রাজনীতিতে অভ্যস্থ হোন, মানুষ পুরোনো রাজনীতি চায়না। আজ বিএনপি কর্তৃক জামায়াত নেতা হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অতিসত্ত্বর বিচার দাবি করছি , হামলায় প্রার্থীর ইন্ধন থাকলে প্রার্থীতা বাতিল করতে হবে।’

শাখা শিবিরের সদস্য ফেরদৌস আলম বলেন, ‘তারেক রহমানকে বলবো, সময় থাকতে আপনি আপনার দলকে কন্ট্রোল করুন। সুস্থ ধারার পরিশীলিত রাজনীতি করতে পারলে করুন নয়তো লন্ডনে চলে যান। আমরা বলেছিলাম জুলাইয়ের পর নতন রাজনীতি তৈরী করবো।কিন্তু আপনারা সেই পুরাতন পেশিশক্তির রাজনীতি থেকে বের হতে পারেননি। সময় থাকতে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন নয়তো জনগণ আপনাদেরকেও হাসিনার মত লাল কার্ড দেখাবে। ইন্টেরিমকে বলতে চাই, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হত্যার বিচার করতে হবে, নয়তো কিভাবে বিচার আদায় করতে হয় আমরা জানি।’

এসময় চাকসুর জিএস সায়েদ বিন হাবিব বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে রাজনীতির একটি আমুল পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখছি পুরাতন ফ্যাসীবাদের বিদায়ের পর নতুন এক ফ্যাসীবাদি শক্তির আবির্ভাব হয়েছে। শুরুতেই তারা ছাত্রসংসদ নির্বাচনগুলো বানচালের চেষ্টা করেছিল। নিজেরা এখন পর্যন্ত চাদাবাজির দখল নিয়ে মারামারি করে দুই শতাধিক মানুষ খুন করেছে। গত কয়েকদিনে অন্তত ২৫ জায়গায় আমাদের মায়েদের বোনেদের ওপর আঘাত করেছে, কুপিয়েছে, পর্দা খুলে ফেলেছে। আমরা হুশিয়ারী করে বলে দিতে চাই, এভাবে চলতে থাকলে হাসিনার মত তোমাদের পালানোর জায়গা থাকবেনা। ইন্টেরিমকে বলবো, নির্বাচনে দ্রুত লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন এবং দ্রুততম সময়ের মধ্যে বিএনপি কর্তৃক জামায়াত নেতা হত্যার বিচার করুন।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬