ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড

  • আপডেট সময় : ১১:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবারের মতো ‘ডিন’স অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। স্নাতক পর্যায়ে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে অনুষদভুক্ত মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষদের ডিন ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ২০১৯–২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের (ফার্মেসী বিভাগের ক্ষেত্রে ২০১৮–১৯ শিক্ষাবর্ষ) জন্য ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফলে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। অধ্যয়নকালে কোনো কোর্সে রিটেক, ফেল, অসম্পূর্ণ ফলাফল বা কোনো সেমিস্টার উইথড্র থাকা যাবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক কোনো ধরনের শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবেন না। শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার কমপক্ষে ৯০ শতাংশ হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনপত্রের সঙ্গে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, উপস্থিতির প্রত্যয়ন ও বিভাগীয় চেয়ারম্যানের প্রশংসাপত্র সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো:  সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য প্রথমবারের মতো জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ডিনস অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। প্রত্যেক বিভাগ থেকে দুইজন করে শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নীতিমালা পরিবর্তন জনিত জটিলতার কারণে এ আয়োজনের বিলম্ব হয়েছে। আশা করছি, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণায় উদ্বুদ্ধ করবে ও একাডেমিক জীবনে পরিশ্রমী হওয়ার উদ্দীপনা যোগাবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড

আপডেট সময় : ১১:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬