গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ করলে সেখানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
এনসিপি নেতা মাহবুব আলম এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “চেয়ার ও মঞ্চ ভাঙচুর করা হয়েছে। ক*কটেল মারা হয়েছে। কিন্তু হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নেয়নি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র একটি প্রধান অঙ্গীকার হল—গণহত্যার বিচার আর সংস্কার। যতদিন না দেশের প্রতিটি প্রান্তের পলাতক খুনিরা আইনের আওতায় আসবে। প্রশাসন ও পুলিশ বাহিনী থেকে গণহত্যার দোসররা বিতাড়িত হবে- ততদিন আমাদের লড়াই চলবে।’












