ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ আবারও লন্ড‌নে পা‌ড়ি দি‌বেন তা‌রেক রহমান? জাতীয় সংসদ নির্বাচন করছেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজথাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানাল প্রশাসন জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নেতৃত্বে হেলাল–তারিকুল যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না: শাকিল উজ্জামান

  • আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

‘প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না।’ ব‌লে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে মতামত দি‌য়ে‌ছেন গণ অ‌ধিকার প‌রিষ‌দের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শা‌কিল উজ্জামান। রোববার রাত আটটার দি‌কে তি‌নি এ মতামত দি‌য়ে ফেসবু‌কে পোস্ট ক‌রেন।
পাঠক‌দের জন‌্য তার সম্পূর্ণ ফেসবুক পোস্ট তু‌লে ধরা হ‌লো। তি‌নি লি‌খে‌ছেন-
‘প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একই ব্যক্তি যদি রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন, তাহলে রাষ্ট্রের সকল ক্ষমতা এককভাবে তার হাতে কেন্দ্রীভূত হয়। এর ফলে একব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে, যা স্বৈরাচারী প্রবণতাকে উৎসাহিত করে এবং গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে।

দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে পৃথক তিনজন দায়িত্ব পালন করলে নেতৃত্বের বিকাশ ঘটে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

কোনো ব্যক্তি যদি পরপর দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে তাকে রাষ্ট্রপতির পদে নিয়োগ পাওয়ার সুযোগও বন্ধ থাকা উচিত। কারণ এটি ক্ষমতার পালাক্রম রক্ষায় সহায়ক হবে এবং এক ব্যক্তির দীর্ঘমেয়াদি কর্তৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা রোধ করবে।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান

প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না: শাকিল উজ্জামান

আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫