ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

যবিপ্রবি সাংবাদিক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২১ ডি‌সেম্বর

  • আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৮৮৬ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) নির্বাচনী তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০২৫ সালের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান এবং নির্বাচন কমিশনার ও তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী মোট ৭ টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে একজন করে মোট সাতজন প্রার্থী নির্বাচিত হবেন।

এছাড়াও তফসিল সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৭ ডিসেম্বর ১২টা মনোনয়ন ফরম বিতরণ, ১৭ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা, ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ও বিকেল ৩ টায় প্রার্থীর তালিকা প্রকাশিত হবে।

ভোট কেন্দ্র হিসেবে যবিপ্রবির ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরকে নির্ধারণ করা হয়েছে। ভোট চলবে ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে একই দিনে বিকেল ৪টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, যবিপ্রবি সাংবাদিক সমিতি-২০২৪ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন মোঃ ওয়াশিম আকরাম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এ টি এম মাহফুজ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

যবিপ্রবি সাংবাদিক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২১ ডি‌সেম্বর

আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫