ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ আবারও লন্ড‌নে পা‌ড়ি দি‌বেন তা‌রেক রহমান? জাতীয় সংসদ নির্বাচন করছেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজথাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানাল প্রশাসন জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নেতৃত্বে হেলাল–তারিকুল যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষার্থীদের অনুপ্রেরণায় এম.ডি. আলমগীর কবিরের প্রশংসনীয় পদক্ষেপ

  • আপডেট সময় : ০৪:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
‘একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষা অপরিহার্য’— এই বিশ্বাসকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৩ নং চাম্পাফুল ইউনিয়নে এম.ডি. আলমগীর কবির প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। তিনি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন। এর আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ১৫টি করে পুরস্কার প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং মেধা বিকাশে ভূমিকা রাখছেন তিনি।

জানা যায়, মোট ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এর মধ্যে ১১ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা রয়েছে। পুরস্কারের আওতাভুক্ত ১১ টি প্রাথমিক বিদ্যালয় হলো— চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইঁহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুশুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, থালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও এ তালিকায় থাকা ২ টি মাধ্যমিক বিদ্যালয় হলো, চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠ ও কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি মাদ্রাসা হলো, চাঁদখালী দাখিল মাদ্রাসা ও নবীননগর মাদ্রাসা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়তা করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার মাধ্যমেই মানবসম্পদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। পাশাপাশি শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে— যা একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান

শিক্ষার্থীদের অনুপ্রেরণায় এম.ডি. আলমগীর কবিরের প্রশংসনীয় পদক্ষেপ

আপডেট সময় : ০৪:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫