ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ আবারও লন্ড‌নে পা‌ড়ি দি‌বেন তা‌রেক রহমান? জাতীয় সংসদ নির্বাচন করছেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজথাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানাল প্রশাসন জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নেতৃত্বে হেলাল–তারিকুল যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নাটোরে ট্রাকসহ গরু চোর আটক

  • আপডেট সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলায় গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় পুলিশের অভিযানে একটি ট্রাক ও গরুসহ এক চোর আটক হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধরবিলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুলতানের বাড়ি থেকে একদল চোর ৫টি গরু চুরি করে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে চোরেরা ৪টি গরু ফেলে রেখে একটি গরু ট্রাকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লালপুর থানার ওসি নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চোরদের আটকানোর চেষ্টা করে।

একপর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় চুরি ও ডাকাতি মামলার আসামি ড্রাইভার আজমলকে একটি গরু ও ট্রাকসহ আটক করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পলাতক চোরদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

আটককৃত আজমল লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে। লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন, সংঘবদ্ধ গরু-মহিষ চোরদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান

নাটোরে ট্রাকসহ গরু চোর আটক

আপডেট সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫