ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ‘আলোকিত জীবননগর’

  • আপডেট সময় : ০৫:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৬৭৭ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত জীবননগর’। উপজেলা অডিটোরিয়ামে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এই আয়োজনে ২৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

আলোকিত জীবননগরের সংগঠক ইমন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোর্তজা, জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, একই কলেজের সহকারী অধ্যাপক আল হাসান মো. আব্দুস সালাম ও সরকারি অধ্যাপক মো. খাইরুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচারক আব্দুল আল মাবুদ (শিহাব), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী কৌশিক আহমেদ জনি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সানজিদা পারভীন, আলোকচিত্রী নেছার উদ্দিন টুটুল, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব এলাহী এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আরিফ বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হলেও এটি শেষ নয়; বরং এখান থেকেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই শিক্ষার্থীদেরকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য, ‘আলোকিত জীবননগর’ সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে পরিচালিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শিক্ষা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ‘আলোকিত জীবননগর’

আপডেট সময় : ০৫:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬