ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ আবারও লন্ড‌নে পা‌ড়ি দি‌বেন তা‌রেক রহমান? জাতীয় সংসদ নির্বাচন করছেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজথাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানাল প্রশাসন জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নেতৃত্বে হেলাল–তারিকুল যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবি শিবিরের বিক্ষোভ মিছিল যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইবি ছাত্রশিবিরের নেতৃত্বে মাহমুদুল-ইউসুব

  • আপডেট সময় : ০৮:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় ২০২৫ সালের জন্য সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও সেক্রেটারি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ইউসুব আলী নির্বাচিত হয়েছেন।

রবিবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সংগঠনের সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি হিসেবে ইউসুব আলীর নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আগামীতেও সেই লক্ষ্যে কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

ইরফান উল্লাহ/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জাবি প্রেসক্লাবের সভাপ‌তি তাওহিদ, সাধারণ সম্পাদক ওসমান

ইবি ছাত্রশিবিরের নেতৃত্বে মাহমুদুল-ইউসুব

আপডেট সময় : ০৮:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫