ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ সারাদেশে শিশু ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ জবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন ছাত্রদল নেতার ইবিস্থ আইইউসানস’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ঈদে বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ সীমান্তে হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ইডেন কলেজ ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা, সমালোচনা

কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়েছে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ১০:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

অবশেষে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েই দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে দ্রুত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি বাস্তবায়নের আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তারা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ে মিছিল নিয়ে স্লোগান দেন। এরপর সাড়ে ১২ টার দিকে এ ব্যানার টানান শিক্ষার্থীরা।

কয়েক মাস ধরে তাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, অবস্থান কর্মসূচিসহ নানা ধরনের ক্ষোভ-বিক্ষোভ চলছিল।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে একটি কমিটি করেছিল। সেই কমিটি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি আলাদা কমিটি গঠন করেছে।

শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে তারা কেন সাত কলেজের কমিটিতে অন্তর্ভুক্ত করল। ছয় কলেজ নিয়ে ওই কমিটি করতে পারত। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে ‘দ্বিচারিতা’ শুরু করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এর প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভের পর কলেজের মূল ফটক ঢেকে দিয়ে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়। এ সময় তারা দ্রুত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৯ নভেম্বর সকাল থেকে বেলা ১১টায় মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন। তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি জানান।

একই দাবিতে আগের দিন ১৮ নভেম্বর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ১৯ নভেম্বর বিকালে এ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না- তা যাচাইয়ে পরের সপ্তাহে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার ১৪ দিনের মাথায় এসে ওই কমিটি গঠন করা হয়েছিল।

এদিকে গত ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধিভুক্ত ওই কলেজগুলোর একটি সরকারি তিতুমীর কলেজ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব শাহীনুর ইসলাম জানিয়েছেন।

কমিটির সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান।

উপসচিব শাহীনুর ইসলাম বলেন, উচ্চপর্যায়ের এ বিশেষজ্ঞ কমিটি আগামী চারমাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি।

অন্য কলেজগুলো হল- ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

অধিভুক্তির ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে।

ক্ষমতায় পালাবদলের পর এই সাত কলেজের শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন।

আনন্দোলকারী শিক্ষার্থীরা বলেছেন, স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতায় ভুগছে সাত কলেজ শিক্ষার্থীরা। তারা নিজেদের পরিচয় দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধারাবাহিক শিশু নির্যাতনের ঘটনায় সেন্টার ফর চাইল্ড রাইটসের উদ্বেগ

কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়েছে শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫